প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Jun 2026, 8:35 AM
বিশ্বকাপের শুরুটা হয়েছে দারুণভাবে। আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্সে বড় জয় তুলে নেওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই শেষ ৩২ নিশ্চিত হয়ে যাবে লিওনেল মেসিদের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে ডান-ব্যাক গঞ্জালো মন্তিয়েলকে পাচ্ছে না আর্জেন্টিনা। ডান পায়ের হ্যামস্ট্রিং সমস্যার কারণে তিনি মাঠের বাইরে থাকছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাহুয়েল মোলিনা, যাকে দীর্ঘদিন ধরেই ওই পজিশনে স্কালোনির প্রথম পছন্দ হিসেবে দেখা হয়।
আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আগের ম্যাচের জুটির ওপরই ভরসা রেখেছেন আর্জেন্টাইন কোচ। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে ফেরার লড়াইয়ে থাকলেও ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে না পাওয়ায় লাউতারো মার্টিনেজই আস্থা পাচ্ছেন।
মিডফিল্ডেও কিছু পরিবর্তনের আলোচনা ছিল। বিশেষ করে নিকোলাস গঞ্জালেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে বলে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত থিয়াগো আলমাদার ওপরই আস্থা রেখেছেন স্কালোনি। ফলে মাঝমাঠে ধারাবাহিকতা বজায় রাখছে আর্জেন্টিনা।
এদিকে বাম-ব্যাক পজিশনেও কোনো পরিবর্তন আসেনি। ফাকুন্দো মেদিনাই থাকছেন শুরুর একাদশে। কাফ ইনজুরি থেকে সেরে ওঠা নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি এড়াতে বেঞ্চে রাখা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয়ার্ধে তাকে ও লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে, যাতে নকআউট পর্বের আগে তারা প্রয়োজনীয় ম্যাচ ছন্দ ফিরে পান।
বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়েই অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। দলটির সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি, যাকে ঘিরেই আরেকটি জয় খুঁজবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...