প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 21 Jun 2026, 8:20 AM
প্রচণ্ড গরম, অনিশ্চিত আবহাওয়া এবং নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০২৫’ মূল্যায়ন ক্যাম্প। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত ও শৃঙ্খলাবদ্ধ সমাবেশের মধ্য দিয়ে।
শুক্রবার সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্যরা দলভিত্তিক বিভিন্ন মূল্যায়ন কার্যক্রমে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নেতৃত্ব, দক্ষতা, শারীরিক সক্ষমতা, ক্যাম্প ব্যবস্থাপনা এবং সাঁতারসহ নানা বিষয়ে মূল্যায়ন।
ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোসাম্মৎ মাহফুজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম মহসিন, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. শামীমুল ইসলাম, রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল খায়ের, সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো. আবু সাঈদ, সহকারী পরিচালক (ইফসার্প প্রকল্প) কাজী মো. নাসির উদ্দিন এবং সহকারী পরিচালক মো. সৈকত হোসেন।
পরিদর্শনকালে প্রোগ্রাম বিভাগের পরিচালক মোসাম্মৎ মাহফুজা পারভীন বলেন, “বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অর্জন ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ লাভের লক্ষ্যে অংশগ্রহণকারীরা কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও তাদের উদ্যম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, এই ক্যাম্প শুধু একটি মূল্যায়ন কার্যক্রম নয়; বরং ভবিষ্যতের দায়িত্বশীল, মানবিক ও দক্ষ নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, ১৮ থেকে ২০ জুন পর্যন্ত আয়োজিত এই মূল্যায়ন ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন। সর্বোচ্চ এই স্কাউট সম্মাননা অর্জনের লক্ষ্যে তারা নিজেদের দক্ষতা, নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক উপস্থাপন করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...