প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 20 Jun 2026, 9:02 AM
পাকিস্তানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। কাবুলের এই পদক্ষেপে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (১৯ জুন) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। আফগান কর্তৃপক্ষের দাবি, এসব এলাকায় আইএসআইএল-খোরসান (আইএসআইএস-কে) জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ছিল, যেখান থেকে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
কাবুলের অভিযোগ, পাকিস্তানের কিছু গোয়েন্দা উপাদানের নীরব সমর্থনে এসব ঘাঁটি পরিচালিত হচ্ছিল। হামলায় জঙ্গিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শীর্ষ নেতাদের অবস্থানস্থল ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে আফগান সরকার।
তবে আফগানিস্তানের অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব দাবি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে। দেশটির মতে, দায়েশসহ একাধিক সশস্ত্র সংগঠন আফগানিস্তানের মাটিতেই সক্রিয় রয়েছে এবং তারা তালেবান প্রশাসনের ছত্রছায়ায় কার্যক্রম পরিচালনা করছে।
হামলায় ব্যবহৃত বিমান বা অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আফগানিস্তান। তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, দেশটির হাতে থাকা হালকা যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করেই এই অভিযান পরিচালিত হয়ে থাকতে পারে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা, জঙ্গি তৎপরতা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একের পর এক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
চীনের মধ্যস্থতায় চলতি বছরের মার্চে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে সীমান্ত পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই সীমান্ত সংঘাতের জেরে শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এরই মধ্যে গত সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের একটি বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত হওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক এই আফগান হামলা সেই ঘটনারই প্রতিক্রিয়া হতে পারে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...