প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Jun 2026, 9:31 AM
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এবার আঘাত হেনেছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী তপানুলি ওরাংওটাংয়ের ওপর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত বছরের নভেম্বরে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ ও পরবর্তী ভূমিধসে মারা গেছে অন্তত ৫৮টি তপানুলি ওরাংওটাং, যা বিশ্বে বিদ্যমান এই প্রজাতির মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ।
সম্প্রতি বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী Current Biology-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হিসাবটি জনসংখ্যার ঘনত্বের আনুমানিক তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বন্য পরিবেশে তপানুলি ওরাংওটাংয়ের সংখ্যা মাত্র ৮০০-এর মতো। এর মধ্যে ঘূর্ণিঝড় ও ভূমিধসের কারণে প্রায় ৬০টি প্রাণী হারিয়ে যাওয়াকে এই বিরল প্রজাতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
গবেষণায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে সুমাত্রার বিভিন্ন এলাকায় ১৬ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। Tsunami and Disaster Mitigation Research Center-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা। বিশ্লেষণে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়টির শক্তি ও বৃষ্টিপাতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এই দুর্যোগে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন ১০ লাখেরও বেশি মানুষ। একই সঙ্গে উত্তর সুমাত্রার বাতং তোরু অঞ্চলের বনাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা তপানুলি ওরাংওটাংয়ের প্রধান আবাসস্থল হিসেবে পরিচিত।
অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি মাটি পানি শোষণ করে ভারী হয়ে যাওয়ায় ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়। গবেষকদের ভাষ্য, আকস্মিক এই ধসের কারণে ওরাংওটাংগুলো নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগই পায়নি। ফলে বিপুলসংখ্যক প্রাণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়।
বিশ্লেষণে দেখা গেছে, শুধু বাতং তোরু অঞ্চলের পশ্চিম অংশেই প্রায় ১২ শতাংশ বনভূমি ধ্বংস হয়েছে। এতে ওই এলাকার ওরাংওটাং জনসংখ্যার প্রায় ১১ শতাংশ বিলুপ্ত হয়ে গেছে।
বিজ্ঞানীরা আরও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তপানুলি ওরাংওটাংয়ের প্রজনন হার অত্যন্ত কম। একটি মা ওরাংওটাং সাধারণত ৬ থেকে ৯ বছর পরপর মাত্র একটি শাবকের জন্ম দেয়। ফলে একবার জনসংখ্যা কমে গেলে তা পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে।
গবেষকদের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা যদি আরও ঘন ঘন ঘটতে থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে বিরল এই বনমানুষ প্রজাতির টিকে থাকা বড় ধরনের হুমকির মুখে পড়বে। একটি মাত্র প্রাকৃতিক দুর্যোগই তাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...