প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 9:08 AM
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দর্শন বিভাগের অধ্যাপক মো. আহসান পারভেজ। বুধবার বিকেলে বোর্ড কার্যালয়ে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নতুন কর্মযাত্রা শুরু করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। এ সময় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে গত ৮ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের একজন কর্মকর্তা।
দীর্ঘ শিক্ষাজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী আহসান পারভেজ ১৯৯৬ সালের ১০ আগস্ট প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের শিক্ষার্থী আহসান পারভেজ উচ্চশিক্ষা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে একজন সফল শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তাঁর সহধর্মিণী মীনা ফেরদৌসি মুনমুন দেবীদ্বারের এলাহাবাদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, পরীক্ষার সুষ্ঠু পরিচালনা এবং আধুনিক শিক্ষা প্রশাসন নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...