প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 Jun 2026, 8:14 AM
যুক্তরাষ্ট্রের সদ্য আলোচিত ইরান পারমাণবিক সমঝোতা নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়েই দেখা দিয়েছে গভীর মতবিরোধ ও সংশয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র্যাটক্লিফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী ইরানের পারমাণবিক ছাড় দেওয়ার বিষয়ে বাস্তব অগ্রগতির সম্ভাবনা নিয়ে তিনি গুরুতর সন্দিহান।
গোয়েন্দা সূত্রের অত্যন্ত সংবেদনশীল তথ্য বিশ্লেষণ করে র্যাটক্লিফ সতর্ক করেন যে, তেহরানের অভ্যন্তরীণ আলোচনা ও অবস্থান প্রকাশ্যে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে মিলছে না। এতে করে চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার (১৪ জুন) আনুষ্ঠানিক ঘোষণার আগেই হোয়াইট হাউসে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। এসব বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য আরও গভীর হয়।
জানা গেছে, সিআইএ প্রধানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ইরানের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, তেহরানের দ্বৈত অবস্থান শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো কঠিন করে তুলতে পারে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও এই সমঝোতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন এবং এটিকে আলোচনার মাধ্যমে সমাধানের একটি সুযোগ হিসেবে দেখছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সব পক্ষের মতামত বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। প্রশাসনের দাবি, প্রাথমিক সমঝোতা স্মারকে এমন সব শর্ত রাখা হয়েছে যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন বা উচ্চমাত্রার ইউরেনিয়াম সংরক্ষণ করতে না পারে।
তবে এই ১৪ দফার অন্তর্বর্তী চুক্তির ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত ও বিস্তারিত সমঝোতায় পৌঁছানোর ওপর। এই সময়ের মধ্যেই ইরানের বাস্তব অবস্থান স্পষ্ট হবে বলে মনে করছে ওয়াশিংটন।
সমালোচকদের আশঙ্কা, ইরান চূড়ান্ত চুক্তিতে রাজি না হলেও এই সময়সীমায় তারা ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পেতে পারে। এর মধ্যে হরমুজ প্রণালীতে সীমিত শুল্ক ছাড় এবং অবরুদ্ধ তহবিল ধাপে ধাপে মুক্ত করার মতো বিষয়ও আলোচনায় রয়েছে।
তবে মার্কিন প্রশাসনের একটি অংশের দাবি, ইরান কোনো সুবিধা পাবে কি না তা নির্ভর করবে তাদের বাস্তব পদক্ষেপের ওপর। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে তেহরান সত্যিই পারমাণবিক ইস্যুতে আন্তরিক কি না। অন্যথায় পুরো প্রক্রিয়াই ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: অ্যাক্সিওস
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...