প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 8:39 AM
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণ ও সমন্বিত উন্নয়নের নতুন অধ্যায় শুরু হলো। নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে কুউকের চেয়ারম্যান (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে। অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিনি দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সরকার সম্প্রতি কুমিল্লা শহর ও এর পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের লক্ষ্য নিয়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে। নতুন এই সংস্থার প্রথম চেয়ারম্যান হিসেবে উদবাতুল বারী আবুর দায়িত্ব গ্রহণকে কুমিল্লার উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, কুউকের মাধ্যমে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, সড়ক ও নগর অবকাঠামো সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশসম্মত নগর ব্যবস্থাপনা এবং আবাসন খাতের সুশৃঙ্খল উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের যে দাবি স্থানীয়দের ছিল, তার বাস্তবায়নও হয়েছে এ উদ্যোগের মাধ্যমে।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছেন। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর ওপর যে আস্থা রাখা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন। এজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৫ সালে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন উদবাতুল বারী আবু। এর আগে তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদ এবং কুমিল্লা শহর ছাত্রদলের নেতৃত্বেও ছিলেন তিনি।
কুউকের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...