প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 Jun 2026, 10:33 AM
দেশের টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান “টু দ্য পয়েন্ট”, “স্ট্রেইট কাট”সহ নানা তথ্যভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি দর্শকের কাছে একটি পরিচিত ও প্রশংসিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত।
গত শুক্রবার (৫ জুন) পারিবারিক আয়োজনে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই উপস্থাপিকা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিয়ের পর নবদম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, অন্যদিকে কিছু ব্যবহারকারী তাদের ব্যক্তিগত জীবন, বয়স ও পেশাগত পরিচয় নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।
তবে এসব বিতর্কের বাইরে স্বাভাবিকভাবেই নিজের অবস্থান ধরে রেখেছেন দীপ্তি। এখন পর্যন্ত তিনি কোনো নেতিবাচক মন্তব্যে প্রতিক্রিয়া না জানালেও নিজের সুখী দাম্পত্য জীবনের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, “যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান! তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। চলুন ভদ্রলোক, আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করি।”
তার এই পোস্ট প্রকাশের পরই তা ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক দিনের মধ্যেই পোস্টটিতে আড়াই লাখের বেশি রিঅ্যাকশন পড়ে এবং হাজার হাজার মন্তব্য জমা হয়। শেয়ারও হয় বিপুল সংখ্যায়।
পরবর্তীতে তিনি গায়েহলুদ অনুষ্ঠানের কিছু ছবিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “একমুঠো হলুদ, এক আকাশ আনন্দ, আর এক জীবনের অপেক্ষা।” এই পোস্টেও শুভেচ্ছা ও নানা ধরনের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।
বিয়ের পর নতুন জীবনের অধ্যায় শুরু করলেও পেশাগত জীবনে থেমে নেই দীপ্তি চৌধুরী। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তিনি আবারও টেলিভিশন উপস্থাপনা ও অনুষ্ঠান রেকর্ডিংয়ের কাজে ফিরেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...