প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jun 2026, 9:25 AM
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের অপেক্ষার পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২১ বছর পর অসিদের হারানোর পাশাপাশি দেশের মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২৮৪ রান। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি।
তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। শান্ত ৮৬ বলে ৬৭ রান এবং তামিম ৪৪ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাথান এলিস।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের শিকার হন ওপেনার ম্যাথিউ শর্ট। এরপর দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মার্নাস লাবুশেনকে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।
এরপর জশ ইংলিস, কুপার কনোলি, অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন লড়াইয়ের চেষ্টা করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ম্যাচে ফিরতে পারেনি তারা। একসময় ৪ উইকেটে ১২৮ রান করা দলটি দ্রুত উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায়।
অ্যালেক্স ক্যারি ৪৭ রান করে বিদায় নেন, আর শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিন ৬৬ বলে অপরাজিত ৫২ রান করেন। শেষ উইকেটে অ্যাডাম জাম্পাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়।
৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলার পর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ডিএল মেথডে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন নাহিদ রানা। চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন এই তরুণ পেসার। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন।
ইতিহাস গড়া এই জয়ে শুধু ২১ বছরের অপেক্ষাই শেষ হয়নি, বরং শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন আত্মবিশ্বাস নিয়ে সিরিজের যাত্রাও শুরু করল বাংলাদেশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...