প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 9:50 AM
কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত ভুয়া আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
জেলা পুলিশ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ মে একটি অনলাইন ব্লগ ও ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত একটি আদেশ প্রচার করা হয়, যা পরবর্তীতে ভুয়া ও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করা হয়।
এর পরদিন ১ জুন একই ব্লগ ও ফেসবুক পেজে আরও একটি পোস্ট প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয়—‘১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে’। পুলিশ বলছে, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয় বলে জানায় ডিবি। এর ধারাবাহিকতায় গত ৩ জুন বাগেরহাটে অভিযান চালিয়ে সোনিয়া আক্তার (২৮)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজ (৩২)কে আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে, তবে সেগুলোর সত্যতা এখনো যাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যা বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ ঘটনায় জড়িত অন্যদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পুলিশের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...