...
শিরোনাম
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি ⁜ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের ⁜ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ⁜ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি ⁜ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার ⁜ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার ⁜ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া ⁜ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা ⁜ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা ⁜ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ ⁜ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ⁜ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ⁜ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার ⁜ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন ⁜ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি ⁜ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন ⁜ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার ⁜ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান ⁜ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির ⁜
Author Photo

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2026, 9:26 AM

কুমিল্লা অংশে মৃত্যুফাঁদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ঝরছে শত শত প্রাণ বাড়ছে উদ্বেগ News Image



দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিন দিন যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। রাজধানী ঢাকা থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম পর্যন্ত সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন লাখো যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য পরিবহন হলেও কুমিল্লা অংশে দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বেড়েছে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ মাসে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত ২০৬ কিলোমিটার অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে। ঈদুল ফিতরের ছুটির সময়ই শুধু ২২ মার্চ রাত থেকে ২৬ মার্চ সন্ধ্যা পর্যন্ত পদুয়ার বাজার লেভেল ক্রসিং ও কালাকচুয়া এলাকায় দুইটি বড় দুর্ঘটনায় নিহত হন ১৭ জন।

চলতি পরিসংখ্যানেও পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৫ সালে কুমিল্লা রিজিয়নে ৫৯৬টি দুর্ঘটনায় ৩৪১ জন নিহত ও ৬৪৮ জন আহত হন। আর ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ৩৫৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬০ জন এবং আহত হয়েছেন ৩৭৭ জন।

হাইওয়ে পুলিশের মতে, একাধিক কারণ মিলেই এ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত গতি, থ্রিহুইলারের অবাধ চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, ঝুঁকিপূর্ণ ইউটার্ন, হঠাৎ সড়ক পারাপার, ফুটওভারব্রিজ ব্যবহারে অনীহা, চালকদের অসচেতনতা এবং ট্রাফিক আইন অমান্য। তবে অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ হিসেবে অসচেতনতা ও শৃঙ্খলাহীনতাকেই দায়ী করছে কর্তৃপক্ষ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।

অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা। এই পরিস্থিতি থেকে উত্তরণে আইন বাস্তবায়ন, নজরদারি বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

যাত্রী ও চালকদের অভিযোগ, মহাসড়কে থ্রিহুইলারের দৌরাত্ম্য, বেপরোয়া গতি ও অনিয়ন্ত্রিত পারাপারই দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তাদের মতে, কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই মহাসড়কে স্থায়ী সমাধান আনতে প্রয়োজন দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন। সার্ভিস লেনসহ ১০ লেনে উন্নীতকরণ, ঝুঁকিপূর্ণ ইউটার্ন অপসারণ, অবৈধ যান নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটতে পারে।

সব মিলিয়ে কুমিল্লা অংশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এখন নিরাপদ যাত্রার বদলে এক ভয়াবহ ঝুঁকির প্রতীকে পরিণত হয়েছে— যেখানে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন শোকগাথা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা ট্যাগ: বৃহত্তর কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...

চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...

কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...

খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...

দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...

বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...

বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...

জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...

মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...

শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...

যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...

পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...

ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...

এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...

বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...

যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
➤ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
➤ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
➤ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
➤ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
➤ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
➤ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
➤ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
➤ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
➤ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
➤ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
➤ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
➤ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার
➤ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন
➤ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
➤ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি
➤ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন
➤ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার
➤ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান
➤ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir