প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 30 May 2026, 9:20 AM
মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের বিতর্কিত ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দিতে এই তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।
শুক্রবার (২৯ মে) ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিওনি ব্রিংকেমা এক আদেশে বলেন, পরবর্তী আইনি শুনানি শেষ না হওয়া পর্যন্ত তহবিল গঠন কিংবা পরিচালনার বিষয়ে ট্রাম্প প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ নামে এই তহবিল তৈরির ঘোষণা দেয়। ট্রাম্পের কর নথি ফাঁসের ঘটনায় অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস)-এর বিরুদ্ধে দায়ের করা মামলার সমঝোতার অংশ হিসেবেই এই পরিকল্পনা সামনে আনা হয়েছিল।
প্রস্তাব অনুযায়ী, ১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল পরিচালনায় পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করা হতো। কমিশনটি এমন ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, যারা নিজেদের রাজনৈতিক বা আইনি হয়রানির শিকার হিসেবে প্রমাণ করতে পারবেন।
দীর্ঘদিন ধরেই ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্ররা তাদের বিরুদ্ধে হওয়া তদন্ত ও মামলাগুলোকে ‘ল-ফেয়ার’ এবং ‘ওয়েপনাইজেশন’ হিসেবে আখ্যা দিয়ে আসছেন।
তবে এই উদ্যোগকে কেন্দ্র করে নতুন বিতর্কও তৈরি হয়েছে। ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের রাজনৈতিক ও আদর্শিক বিরোধী হিসেবে নিজেদের লক্ষ্যবস্তু দাবি করে একদল ব্যক্তি আদালতে মামলা করেন। তাদের অভিযোগ, এই তহবিল কেবল ট্রাম্পপন্থীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি করা হয়েছে এবং বিরোধীরা এখান থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন না।
বিশ্লেষকদের মতে, আদালতের এই স্থগিতাদেশ শুধু একটি তহবিল প্রকল্প নয়, বরং যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিশোধ, বিচারব্যবস্থা ও ক্ষমতার ব্যবহার নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...