প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 May 2026, 8:09 AM
ঝিনাইদহের আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও হৃদয়বিদারক হওয়ায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, দেশে বিচারক ও দক্ষ আইনজীবীর সংকটের কারণে অনেক মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। তবে আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিশ্চিতে কাজ করছে।
তিনি বলেন, “রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই মামলার বিচার যেন দ্রুত শেষ হয়, সে বিষয়ে সরকার আন্তরিক এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়’— এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং বিচারকদের সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
তার ভাষ্য, “এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা স্বাধীনভাবেই বিচারকার্য পরিচালনা করেন। বিচার বিভাগ স্বাধীন বলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আদালত থেকে জামিন পাচ্ছেন।”
দেশের বিচারব্যবস্থার স্বাধীনতার বিষয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ অনেক দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করছে। তবে মামলা জট কমাতে বিচারক সংখ্যা বাড়ানো এবং দক্ষ আইনজীবী তৈরির প্রয়োজন রয়েছে।”
সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে দেওয়া বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী দাবি করেন, পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে এবং আদালতও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াতে কিছু মন্তব্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...