প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 May 2026, 7:59 AM
ফুটবল মাঠে দীর্ঘ দেড় দশক ধরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। গোল, ট্রফি, ব্যক্তিগত অর্জন—সবকিছুতেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এবার সেই লড়াই ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। আর্থিক সাম্রাজ্যের দৌড়েও রোনালদোর পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ইন্টার মায়ামি তারকার মোট সম্পদের পরিমাণ এখন এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে কেবল ক্লাব ফুটবলের বেতন ও বোনাস থেকেই মেসির আয় ৭০০ মিলিয়ন ডলারের বেশি। এরপর বৈশ্বিক ব্র্যান্ড চুক্তি, স্পনসরশিপ, ব্যবসায়িক বিনিয়োগ এবং বিভিন্ন সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তার আর্থিক সাম্রাজ্য আরও বিস্তৃত হয়েছে।
বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে সৌদি প্রো লিগ থেকে মেসির জন্য আসে অবিশ্বাস্য এক প্রস্তাব। বছরে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের সেই বিশাল অফার ফিরিয়ে দিয়ে তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে। পরে জানা যায়, শুধু বেতনই নয়—অ্যাপল টিভির সম্প্রচার আয়ের অংশীদারিত্ব এবং ক্লাব মালিকানার বিশেষ সুবিধাও রয়েছে তার চুক্তিতে।
মেসির আগমনের পর বদলে গেছে ইন্টার মায়ামির অর্থনৈতিক চিত্রও। ক্লাবটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। বর্তমানে এটি আমেরিকার সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবগুলোর একটি এবং বাজারমূল্যে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকেও ছাড়িয়ে গেছে।
তবে মেসির আয় কেবল ফুটবলেই সীমাবদ্ধ নয়। ইউরোপ ও আমেরিকাজুড়ে রিয়েল এস্টেট খাতে তার পরিবারের বড় বিনিয়োগ রয়েছে। স্পেনে তালিকাভুক্ত তার রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মূল্যই ২৩২ মিলিয়ন ডলার। এর অধীনে রয়েছে বিলাসবহুল হোটেল, বাণিজ্যিক ভবন ও বিভিন্ন সম্পদ।
খাদ্য ও পানীয় ব্যবসাতেও রয়েছে মেসির শক্ত অবস্থান। স্পোর্টস ড্রিংকস থেকে শুরু করে আর্জেন্টিনার জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ‘এল ক্লাব দে লা মিলানেসা’—সবখানেই রয়েছে তার বিনিয়োগ। এমনকি ভবিষ্যতের পরিকল্পনায় ফুটবল ক্লাব মালিকানাতেও মনোযোগ দিয়েছেন এই বিশ্বজয়ী তারকা। স্পেনের ক্লাব কর্নেলা এবং উরুগুয়ের ডেপোর্টিভো এলএসএম-এও রয়েছে তার অংশীদারত্ব।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মাঠে নিজের আধিপত্য আগেই প্রতিষ্ঠা করেছিলেন লিওনেল মেসি। এবার ব্যবসা ও সম্পদের দুনিয়াতেও গড়ে তুললেন নতুন এক সাম্রাজ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...