প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 Mar 2026, 11:21 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিষাণের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে টিম ইন্ডিয়া। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ডও গড়েছে তারা।
আহমেদাবাদের মাঠে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুতে দুই ওপেনার কিছুটা সময় নিলেও এরপর থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। চার-ছক্কার বৃষ্টিতে পাওয়ারপ্লের ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলে ফেলে ভারত।
বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন অভিষেক শর্মা। তবে ঝড়ো এই ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২১ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ইশান কিষাণকে সঙ্গে নিয়ে রান তোলার গতি আরও বাড়ান সঞ্জু স্যামসন। আগের দুই ম্যাচের মতো এবারও শতকের পথে এগোলেও শেষ পর্যন্ত সেঞ্চুরি পাননি তিনি। ৪৬ বলে ৮৯ রানের দারুণ ইনিংসে পাঁচটি চার ও আটটি ছক্কা হাঁকান স্যামসন।
অন্যদিকে দ্রুতগতির ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইশান কিষাণও। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি।
তবে ব্যাট হাতে হতাশ করেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান তিনি। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করেন।
শেষদিকে শিবম দুবে ঝড়ো ব্যাটিংয়ে দলের স্কোর আরও বড় করেন। মাত্র ৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তিলক ভার্মা ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।
নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জেমস নিশাম। তিনটি উইকেট নেন তিনি। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট পান।
ফাইনালের মতো বড় মঞ্চে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ভারত। এখন এই পাহাড়সম লক্ষ্য তাড়া করে জিততে হলে নিউজিল্যান্ডকে খেলতে হবে তাদের সেরা ক্রিকেট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...
ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী...
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। সমাজকল্যাণ বিভাগের চ...