প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Mar 2026, 11:54 PM
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন যুবদল নেতা ও আগামী দিনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাদের আহমেদ বাপ্পি। মানবিক এই উদ্যোগে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেলে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, গরিব ও মেহনতি মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির প্রকৃত সৌন্দর্য। নাদের আহমেদ বাপ্পির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
কাউন্সিলর প্রার্থী নাদের আহমেদ বাপ্পি বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ঈদকে ঘিরে এমন উদ্যোগে মুরাদপুর এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...
ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী...
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। সমাজকল্যাণ বিভাগের চ...
“পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা ল...
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেতা জাহের আলভী। ব...
ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দ...
ঈদুল ফিতর সামনে রেখে সরকারি ছুটি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে আরও দুদিন...
খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
ইরানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি...
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...