প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 12 Feb 2026, 11:31 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১৩ আসনে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হকের মধ্যে ভোটের ব্যবধান এখনো খুবই সামান্য।
এ আসনের মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩ হাজার ৭৬৪ ভোট। অন্যদিকে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পেয়েছেন ৩৩ হাজার ৪৩৩ ভোট। দুজনের মধ্যে ব্যবধান মাত্র ৩৩১ ভোট, যা আসনটিতে চরম প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
ভোটের আগেই বিভিন্ন জরিপে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া গিয়েছিল। বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত এক জরিপে দেখা যায়, ববি হাজ্জাজের পক্ষে সমর্থন ছিল ৪২ দশমিক ৬ শতাংশ, আর মামুনুল হকের পক্ষে ছিল ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটার।
ঢাকা–১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত, যার বড় অংশজুড়ে রয়েছে মোহাম্মদপুর এলাকা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
ফলাফল ঘোষণার অগ্রগতির সঙ্গে সঙ্গে এ আসনে কে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসবেন—তা নিয়ে ভোটার ও রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উৎকণ্ঠা ও আগ্রহ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার ঝড়, অধিকাংশ কেন্দ্র...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দা...
স্ত্রীর ভোটাধিকার প্রয়োগে ক্ষুব্ধ স্বামী, তালাকের অভিযোগে ফে...
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগে এলা...
ঢাকা-৮ এ টানটান প্রতিদ্বন্দ্বিতা, ৩ কেন্দ্রের ফলেই অল্প ব্যব...
রাজধানীর আলোচিত আসন ঢাকা-৮ এ ভোটের আংশিক ফলাফলে দেখা দিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রাপ্ত তিনটি কে...
রংপুরে ভোটগণনায় উত্তাপ, ৬ আসনের মধ্যে ৫টিতে এগিয়ে ১১ দলীয় জো...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রংপুরে গণনার কাজ জোরেশোরে চলছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে...
পটুয়াখালী-৩: ট্রাক প্রতীকে নুরুল হক নূরের ভোটবিজয়, বড় ব্যবধা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী...
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...
ভোটের প্রস্তুতিতে কুমিল্লা প্রস্তুত ১ হাজার ৪৯১ কেন্দ্রে পৌঁ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয়...
একই দিনে দুই ভোট সংসদ নির্বাচন ও গণভোটে নতুন ইতিহাসের দ্বারপ...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। পরিবর্তিত...
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...