প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Feb 2026, 11:03 AM
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচনায় এসেছেন তার দলীয় ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং সাম্প্রতিক নির্বাচনী সমন্বয় কার্যক্রমকে কেন্দ্র করে। স্থানীয় রাজনৈতিক মহলে তাকে “কুমিল্লার ডায়মন্ড” হিসেবেও উল্লেখ করা হয়।
দলীয় নেতাকর্মীদের মতে, সজ্জন ও সৎ ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে তার সুনাম রয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন-সংগ্রামের কঠিন দিনগুলোতে তিনি দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। গ্রেপ্তার ও মামলার শিকার নেতাকর্মীদের পরিবারের খোঁজ নেওয়া থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আইনি ব্যয়ের সহায়তাও করেছেন বলে জানা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে তার মনোনয়ন পাওয়ার ব্যাপারে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা থাকলেও দলীয় মনোনয়ন পান মনিরুল হক চৌধুরী। এ সিদ্ধান্তের প্রতিবাদে ইয়াছিনের সমর্থকরা কিছুদিন আন্দোলনও করেন। পরবর্তীতে কর্মীদের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্যোগ নেন বলে দলীয় সূত্র জানায়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। দলীয় সূত্র অনুযায়ী, ওই বৈঠকে ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণাঞ্চলের কয়েকটি আসনে নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট আসনগুলোতে দলীয় ঐক্য ধরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।
বিশেষ করে কুমিল্লা-৯ আসনে দলীয় বিদ্রোহী প্রার্থিতা ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার কথা স্থানীয় নেতারা উল্লেখ করেন। তারা মনে করছেন, তার সমন্বয় ভূমিকার কারণে ওই অঞ্চলে দলীয় অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
দলীয় নেতাকর্মীদের একটি অংশ বলছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অবদান ও আনুগত্যের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে তিনি দলের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তবে এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...