প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Feb 2026, 10:42 PM
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাতেনের নিজ বাড়িতে এ সভা আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন আড্ডা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আখতার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মো. নাসির হোসেন, অস্ট্রেলিয়া প্রবাসী যুবদল নেতা মো. জামাল হোসেন, আড্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শরীফ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
এছাড়া কাতার প্রবাসী যুবদল নেতা নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুর রহমান শিপু, ছাত্রদল নেতা নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পথসভায় অংশ নেন।
বক্তারা বলেন, প্রবাসীদের ত্যাগ ও অবদান দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করছে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই—ঢাকায় সোয়াতসহ সর্বোচ্চ নিরাপত্ত...
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সোয়াত মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানি...
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...
কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩তম বর্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অ...
নিজস্ব প্রতিবেদক।।ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহ...
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...