প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Jan 2026, 10:38 PM
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের অজুহাতে দীর্ঘ সময়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে টানা নয় মাস দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। শনিবার চলতি মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাতায়াত করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দ্বীপগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকবে না।
হঠাৎ এই সিদ্ধান্তে দ্বীপজুড়ে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতের সঙ্গে যুক্তরা বলছেন, দীর্ঘ সময় পর্যটক না থাকলে তাদের জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও চলতি মৌসুমে সময়সীমা কমিয়ে নির্ধারণ করা হয় নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেও নভেম্বর মাসজুড়ে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ ছিল। ফলে মৌসুম ছোট হওয়ায় প্রত্যাশিত আয় হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
দ্বীপের স্থানীয় সূত্র জানায়, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে এসেছেন। মোট পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ২০ হাজারে। তবে পর্যটকের সংখ্যা তুলনামূলক বেশি হলেও স্থানীয় ব্যবসায়ীদের লাভ তেমন হয়নি বলে জানান তারা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, শনিবার পর্যটকদের নিয়ে সব জাহাজ চলাচল করবে। রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ভবিষ্যতে সরকার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান জানান, অধিকাংশ ব্যবসায়ী এবার লাভ করতে পারেননি, বরং অনেকে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নির্বাচন শেষে পর্যটন পুনরায় চালুর অনুমতি মিললে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে পর্যটনখাতের ওপর নির্ভরশীল। হঠাৎ পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
রিকশাচালক নুর আজিম বলেন, রিকশা কেনার জন্য ঋণ নিয়েছিলেন, কিন্তু দুই মাসেও তা শোধ করা সম্ভব হয়নি। এখন পর্যটক না থাকায় ঋণ পরিশোধ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় আছেন।
কটেজ মালিক মো. জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, বড় বিনিয়োগকারী ও ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে স্থানীয়রা প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের বিধিনিষেধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্বীপের সাধারণ মানুষ।
ব্যবসায়ীদের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা আরও কয়েক মাস পর্যটন চালু রাখার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকারি নির্দেশনায় সেন্ট মার্টিন দ্বীপে রাতের বেলায় সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ আয়োজন, কেয়াবনে প্রবেশ ও কেয়া ফল সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরচালিত যান চলাচল ও পলিথিনের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...