প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 10:21 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা জেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে সমন্বিত ও সর্বাত্মক অভিযান, যার আওতায় ইতোমধ্যে শত শত সন্দেহভাজনের নাম সংগ্রহ করা হয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, বাড়িঘর নির্মাণে চাঁদা দাবি, মব সৃষ্টি করে গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায়, হুমকি ও হয়রানির অভিযোগে বিপুল সংখ্যক ব্যক্তির তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। এর পাশাপাশি এলাকা ভিত্তিক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃথক তালিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে অভিযান আরও কার্যকর করা যায়।
গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চিহ্নিত এসব চক্র নির্বাচনের সময় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এ কারণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকানো যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনায় চেকপয়েন্ট ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, সর্বশেষ ৩৪৩ জন সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা চূড়ান্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তালিকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, নাশকতাকারী ও বিভিন্ন মামলার আসামিরা রয়েছে। নিয়মিত অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারসহ একাধিক গ্রেপ্তারও হয়েছে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...