প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 10:18 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর গ্রামে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দিনের পর দিন নারী, শিশু ও প্রতিবন্ধী পরিবারকে লক্ষ্য করে হামলা হলেও পুলিশের কার্যকর কোনো ভূমিকা না থাকায় জনমনে ক্ষোভ ও হতাশা তীব্র আকার ধারণ করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মনোহরপুর গ্রামে আব্দুল মালেক ও তার দুই ছেলে ইয়ামিন ও ইয়াছিনের নেতৃত্বে একদল ব্যক্তি রিমা ও তার শিশু কন্যা প্রিয়ার ওপর নির্মম হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় রিমার পিঠে গুরুতর আঘাত লাগে। শিশুটিও আতঙ্কে কেঁদে ওঠে। ঘরের ভেতরে ভাঙচুরের চিহ্ন, ছড়িয়ে থাকা আসবাবপত্র ও আতঙ্কিত পরিবার—সব মিলিয়ে পরিস্থিতি ছিল হৃদয়বিদারক।
স্থানীয়রা জানান, এই ঘটনাই প্রথম নয়। এর আগের সপ্তাহেও একই গোষ্ঠী প্রতিবন্ধী আমির ইসলামের বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। সেই ঘটনার ভিডিওসহ থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পরিবারের।
আহত রিমার স্বামী আমির ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি প্রতিবন্ধী পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে। অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার প্রশ্ন, অভিযোগ যদি আগেই দেওয়া হয়ে থাকে, তাহলে আইনের প্রয়োগ কোথায়?
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, পূর্বের অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং নতুন করে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুলিশের এই বক্তব্যে সন্তুষ্ট নন এলাকাবাসী। তাদের অভিযোগ, দিনের আলোতে প্রকাশ্য হামলা, নারী ও শিশুকে আহত করা এবং ঘরবাড়ি ভাঙচুরের পরও পুলিশের নীরবতা রহস্যজনক। স্থানীয়দের ভাষায়, পুলিশের এই নিষ্ক্রিয়তা ব্যর্থতা না কি অন্য কোনো অদৃশ্য সমঝোতা—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
মনোহরপুরের সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...