প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 10:20 PM
“যুক্তির শক্তিতে গড়ি সচেতন প্রজন্ম”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল পর্বে মুখোমুখি হয় একাদশ মানবিক বিভাগ (পক্ষ দল) ও একাদশ বিজ্ঞান বিভাগ (বিপক্ষ দল)। বিতর্কের বিষয় ছিল— সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে।
তথ্যভিত্তিক যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিতার্কিকরা তাদের অবস্থান তুলে ধরেন। প্রাণবন্ত যুক্তিতর্কে অডিটোরিয়ামজুড়ে তৈরি হয় বুদ্ধিবৃত্তিক উত্তেজনা, যা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
দীর্ঘ বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হিসেবে নির্বাচিত হয় একাদশ বিজ্ঞান বিভাগ। একই সঙ্গে শ্রেষ্ঠ বিতার্কিকের সম্মান অর্জন করেন বিজ্ঞান বিভাগের দলনেতা সিফাত মজুমদার।
বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ, সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ ও প্রভাষক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। এছাড়া সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সচেতন ও মননশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও সফল।
ইসরাত মুনতাহা
অনার্স প্রথম বর্ষ
ইংরেজি ডিপার্টমেন্ট
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...