প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 26 Jan 2026, 9:51 PM
মেহেরপুর শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পাওয়া গেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস থেকে।
আটক ব্যক্তিরা হলেন বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে যৌথ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা মেট্রো চ-১৯-৪১৪৬ নম্বরের সাদা রঙের নোহা মাইক্রোবাসটি তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে বিপজ্জনক বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, গাড়িটি তল্লাশি করে ৩টি ফোল্ড ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ড মাইক জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অস্ত্র ও মাইক্রোবাস জব্দ করে তিনজনকে আটক করা হয়।
গতকাল রবিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমানের মেহেরপুর সফরের আগে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...