প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 9:12 PM
কুমিল্লার ঐতিহ্যবাহী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় এদিন কলেজ ক্যাম্পাস রূপ নেয় উৎসবের মিলনমেলায়।
উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মাণ করা হয় মনোরম মণ্ডপ। সেখানে প্রতিমার সামনে সাজিয়ে রাখা হয় বই, খাতা, কলম, ফুলসহ পূজার প্রয়োজনীয় সামগ্রী। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা দেবীর চরণে প্রণাম জানিয়ে জ্ঞানের আশীর্বাদ কামনা করেন।
পূজা উপলক্ষে কলেজ ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্রণামী বিতরণ করা হয়।
শিক্ষক পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মলি ধর। কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, বর্তমান উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, সাবেক অধ্যাপক সমীর রঞ্জন মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হিংসা ও বিদ্বেষ পরিহার করে সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান তাঁরা।
জ্ঞানের আলো আর সম্প্রীতির বার্তায় সরস্বতী পূজা উদযাপন কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে দেয় আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত।
ইসরাত মুনতাহা
অনার্স প্রথম বর্ষ
ইংরেজি ডিপার্টমেন্ট
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...