প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Jan 2026, 8:52 PM
ভোরের শান্ত সকালটি শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই। ঘরের ভেতর খেলনা হাতে হাঁটছিল দুই বছরের শিশু কাজী ফাইয়াজ রিশান। মা আফরোজা আক্তার সুবর্ণা ব্যস্ত ছিলেন সংসারের কাজে, আর বাবা কাজী ফজলে রাব্বি রিজভী ঘর গোছাতে গোছাতে নতুন দিনের প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কল্পনাও করেনি, সেই স্বাভাবিক সকাল কয়েক মিনিটের মধ্যেই রূপ নেবে ভয়াবহ ট্র্যাজেডিতে।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ায়, যা পুরো ভবনকে করে তোলে মৃত্যুকূপ। আগুন নয়, সেই বিষাক্ত ধোঁয়াই কেড়ে নেয় প্রাণ। একই পরিবারের তিনজন—কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের শিশু পুত্র কাজী ফাইয়াজ রিশান আর বেঁচে ফেরেননি।
নিহত রিজভী কুমিল্লার নানুয়া দিঘির পাড় এলাকার বাসিন্দা এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী সুবর্ণা কর্মরত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। দুর্ঘটনার সময় তাদের বড় সন্তান নানীর বাড়িতে থাকায় সে প্রাণে বেঁচে যায়—যা পরিবারের জন্য একমাত্র সান্ত্বনা।
এই অগ্নিকাণ্ডে আরও প্রাণ হারান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) ও ভাতিজি রোদেলা আক্তার (১৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর অনেকে ছাদে উঠতে চাইলেও ছাদের দরজা তালাবদ্ধ থাকায় বের হওয়ার পথ পাননি। ধোঁয়ার মধ্যেই একে একে নিভে যায় প্রাণ।
রাত সাড়ে ৮টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে রিজভী, সুবর্ণা ও রিশানের মরদেহ পৌঁছায় কুমিল্লার নানুয়া দিঘির পাড় এলাকায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সন্তান, পুত্রবধূ ও নাতির নিথর দেহের পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন রিজভীর বাবা কাজী খোরশেদ আলম।
রাত ১০টায় দারোগাবাড়ি মাজার মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। শনিবার সকালে চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।
নিহত রিজভীর চাচাতো ভাই কাজী ইরফান বলেন, “রিজভী ভাই ছিলেন অত্যন্ত ভদ্র ও মেধাবী মানুষ। আর ছোট্ট রিশান ছিল আমাদের পরিবারের হাসির উৎস। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”
চাচা কাজী ফখরুল আলম জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় শ্বাসরোধ হয়। ছাদে যাওয়ার পথ বন্ধ থাকায় কেউ রক্ষা পাননি।
এই হৃদয়বিদারক ঘটনায় কুমিল্লা জুড়ে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা শোক আর ক্ষোভে ভরা বার্তা দিচ্ছেন, প্রশ্ন তুলছেন নগর ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...