প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 17 Jan 2026, 11:18 AM
বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও আদর্শকে নতুন করে ধারণ করা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় তিনি নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তখন প্রায়ই বলতেন—খালেদা জিয়া ভালো থাকলে দেশও ভালো থাকবে। তাঁর ভাষায়, “আমি বিশ্বাস করি, তিনি এখন ভালো আছেন। কিন্তু প্রশ্ন হলো—বাংলাদেশ কি সত্যিই ভালো আছে বা ভালো থাকবে?”
তিনি আরও বলেন, দেশকে ভালো রাখতে হলে ব্যক্তির বাইরে গিয়ে তাঁর আদর্শ, রাজনৈতিক চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করাই সবচেয়ে জরুরি।
বক্তব্যে তিনি খালেদা জিয়ার বন্দিজীবনের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় তাঁর পক্ষে কথা বলার সুযোগ তাঁর হয়েছিল, তবে তখন খুব কম মানুষই প্রকাশ্যে এগিয়ে এসেছিলেন। “খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ তখন প্রায় খুঁজে পাওয়া যেত না,”—যোগ করেন তিনি।
স্মৃতিচারণ করতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরিচালিত বিচার প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ ও অস্বাভাবিক। তিনি জানান, মামলার শুনানিতে প্রতিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে খালেদা জিয়া গভীরভাবে বিস্মিত ও মর্মাহত হয়েছিলেন।
আসিফ নজরুল বলেন, আবেগতাড়িত হয়ে খালেদা জিয়া প্রশ্ন করেছিলেন—“আমি কি এতিমের টাকা মেরে খেয়েছি?” অথচ সেই মানবিক প্রশ্নকেই রায়ের ভাষায় অপরাধ স্বীকার হিসেবে তুলে ধরা হয়, যা ছিল অত্যন্ত বেদনাদায়ক।
তিনি মন্তব্য করেন, এসব ঘটনা দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার ও কষ্টকর অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
শোকসভায় উপস্থিত বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...