প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Jan 2026, 12:09 AM
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা টিমের একটি পর্যবেক্ষণপত্র সামনে আসার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আইসিসির চিঠির বরাতে আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল জানান, তিনটি পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সেগুলো হলো— মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের দলে থাকেন, বাংলাদেশি সমর্থকেরা ভারতে বাংলাদেশ দলের জার্সি পরে চলাফেরা করেন এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি ঘটবে।
এই পর্যবেক্ষণকে ‘অবাস্তব ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তাঁর মতে, একজন দলের সেরা বোলারকে বাদ দেওয়া, সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া কিংবা ক্রিকেটের জন্য জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো প্রস্তাব বাস্তবসম্মত নয়।
এর আগেই মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, বর্তমান বাস্তবতায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের জন্য নিরাপদ নয়। এবার আইসিসির নিরাপত্তা টিমের পর্যবেক্ষণ সেই অবস্থানকে আরও জোরালো করেছে বলে মনে করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টার ভাষায়, আইসিসির এই রিপোর্ট সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, এই মুহূর্তে ভারতে বাংলাদেশের জন্য নিরাপদ ও স্বাভাবিক ক্রিকেটীয় পরিবেশ নেই।
এ অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...