প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:41 PM
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ একজন আপসহীন ও জনপ্রিয় নেত্রীকে হারাল, আর জাতীয়তাবাদী পরিবার হারাল একজন অভিভাবককে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। কুরআনের হাফেজদের মাধ্যমে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের আপামর মানুষের ভালোবাসায় সিক্ত এক নেত্রী। পার্থিব জীবন ত্যাগ করে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁর এই বিদায়ে শুধু বিএনপি নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ গভীর শোকে মুহ্যমান।
তিনি আরও বলেন, অন্যায়ের সঙ্গে আপোষ করলে হয়তো তিনি ব্যক্তিগত জীবনে আরও স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন। কিন্তু আপসহীন এই নেত্রী কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। নিজের স্বার্থকে পেছনে ফেলে আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।
ইয়াছিন বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় আমরা একজন সাহসী পথপ্রদর্শককে হারিয়েছি। আর আগামী প্রজন্ম হারিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠস্বর এক অনন্য নেত্রীকে—যার সংগ্রাম ও আদর্শ বহুদিন মানুষকে অনুপ্রাণিত করে যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...