প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 24 Dec 2025, 8:08 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা আরও বিস্তৃত করেছে বিএনপি। সাতটি শরিক দলের জন্য অতিরিক্ত আটটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমঝোতার তালিকা প্রকাশ করেন।
ঘোষিত সমঝোতা অনুযায়ী বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ এ জাতীয় পার্টি কাজী জাফরের নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ এ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস নির্বাচন করবেন।
এ ছাড়া পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ এ একই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রার্থী হবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হয়েছে, সেখানে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। একই সঙ্গে শরিক দলগুলোও কেবল নির্ধারিত আসনেই প্রার্থী দেবে অন্য কোথাও নয়। তবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়টিকে দলটি বেশি গুরুত্ব দিচ্ছে।
দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে নির্বাচন বর্জন ও আন্দোলনের পর এবার ভোটের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালে সীমিত অংশগ্রহণের অভিজ্ঞতা মাথায় রেখেই এবার কৌশল নির্ধারণ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও বেড়েছে। দীর্ঘ ১৫ বছরে নির্যাতন ও মামলা মোকাবিলা করা নেতাদের মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ তীব্র হয়েছে। ফলে শরিকদের আসন ছাড়ের সিদ্ধান্ত নিতে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন, যা নিয়ে দলটি ইতিবাচক অবস্থানে রয়েছে।
বিএনপি এ পর্যন্ত দুই দফায় ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসন শরিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন দেওয়া হয়েছে। পাশাপাশি এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রার্থী হচ্ছেন।
সব মিলিয়ে যুগপৎ জোটের আসন সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে। রাজনৈতিক অঙ্গনে এই সমঝোতা আগামী নির্বাচনে নতুন হিসাব-নিকাশের ইঙ্গিত দিচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...