প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 9:44 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় এক পরিবারের অপেক্ষা আর উৎকণ্ঠা দিন দিন আরও গভীর হচ্ছে। উপজেলা সদরের মহারং মুন্সি বাড়ির বাসিন্দা রাসেল মুন্সি নিখোঁজের ২২ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। স্বজনরা জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খোঁজ করেও ফিরে আসছেন হতাশ হয়ে। সবচেয়ে বেদনাদায়ক চিত্র দেখা যায় প্রতিদিন সন্ধ্যায়—চার বছরের শিশুকন্যা রশ্নি বাবার ফেরার আশায় ‘বাবা বাবা’ বলে কাঁদতে থাকে।
পরিবার জানায়, ২৭ বছর বয়সী রাসেল মুন্সি গত ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে নিখোঁজ রয়েছেন। ওই সময়ের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার এক সপ্তাহ পর ৭ ডিসেম্বর তার ছোট ভাই মাসুদ রানা চান্দিনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর থেকে পরিবার নিজ উদ্যোগে অনুসন্ধান চালালেও কোনো ফল মেলেনি।
পুলিশি তদন্তে জানা যায়, রাসেল প্রায়ই বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে যেতেন। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ তার ব্যবহৃত স্বর্ণের দোকানের ব্যাগ, আতরের বোতল এবং রক্তের দাগ উদ্ধার করে। তবে এসব আলামত মিললেও রাসেলের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরিপ্রেক্ষিতে চান্দিনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় রাসেলের তিন ঘনিষ্ঠজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উল্লেখযোগ্য তথ্য দিতে না পারলেও তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন।
রাসেলের স্ত্রী রুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী কখনো ফোন বন্ধ রাখে না। যে আতর সে ব্যবহার করত, সেটিও পাওয়া গেছে। তাহলে সে কোথায়? আমার মেয়ের কান্না কি কেউ শুনছে না।
তিনি আরও বলেন, আমরা পুলিশকে সব তথ্য ও সূত্র দিয়েছি। দ্রুত রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের আটক করা হয়েছে। সিআইডি টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। রিমান্ড মঞ্জুর হলে ঘটনার রহস্য উদঘাটনের আশা করা হচ্ছে।
এদিকে চান্দিনার সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাসেল মুন্সি কোথায় এবং কবে শেষ হবে তার শিশুকন্যার প্রতীক্ষার?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...