প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 21 Dec 2025, 11:30 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত এই পরীক্ষার ফল সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক। রোববার সন্ধ্যায় মোবাইল বার্তায় তিনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
অধ্যাপক মোজ্জামেল হক বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি ও ছাত্রীদের জন্য ২৩৩টি—মোট ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ২০ হাজার ৪০১ জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। রোববার দিনভর ছয়টি শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও সময়মতো ফল প্রকাশের আশায় সন্তোষ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...