প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:00 PM
চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের এক গ্রাম যেন এক রাতেই পরিণত হয়েছে নীরব আতঙ্কের জনপদে। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্রের হানায় দুই পরিবারের গোয়ালঘর ফাঁকা হয়ে গেছে—চুরি হয়েছে মোট ১০টি গরু।
উপজেলার চাঁন্দকরা গ্রামে সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের দুটি বাড়িতে ঘটে এই ঘটনা। ভুক্তভোগী দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাস প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রোববার(২১ ডিসেম্বর) ভোরে ঘুম ভাঙতেই তাদের চোখে পড়ে ভয়াবহ দৃশ্য—গোয়ালঘরের তালা ভাঙা, ভেতরে নেই একটি গরুও।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দেলু ভুঁইয়ার গোয়ালঘর থেকে চোরচক্র সাতটি এবং পাশের বাড়ির আবদুর রহমান বিশ্বাসের গোয়ালঘর থেকে তিনটি গরু নিয়ে যায়। আটগ্রাম–শরীফপুর সড়কের কাছাকাছি হওয়ায় পিকআপভ্যান ব্যবহার করে চোরেরা খুব সহজেই গরুগুলো সরিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এমন সংঘবদ্ধ চুরির ঘটনা আগে ঘটেনি। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মো. কাউছার বলেন, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।”
এক রাতেই জীবিকা হারানোর এই ঘটনায় স্থানীয়দের প্রশ্ন—এলাকায় চোরচক্রের এমন দুঃসাহসী তৎপরতা কবে থামবে?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...